সিলেটে ব্যবসায়ী কামাল চৌধুরীকে নির্যাতনের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আতাউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে নির্যাতিত কামাল চৌধুরীর ভাই শামীম আহমদ চৌধুরী হত্যাচেষ্টার অভিযোগে সেই ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় অন্য আসমিরা হলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক, উপ-পরিদর্শক আব্দুর রহিম, সহকারি উপ-পরিদর্শক আবু তাহের ও কনস্টেবল অধির চন্দ্রসহ অজ্ঞাতপরিচয় আরো ৪/৫ জন।
গত ১৭ জুলাই নগরীর নয়া রোড এলাকায় গাড়ি পার্কিং নিয়ে বিতণ্ডার জেরে কামাল আহমদ চৌধুরীকে থানায় এনে নির্যাতন করা হয়।
২৪ জুলাই এ ব্যাপারে হাইকোর্টে একটি রিট করেন কামালের ভাই শামীম আহমদ চৌধুরী।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ জুলাই আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
ঢাকা,৪আগস্ট (টাইমনিউজবিডি.কম)//এএম//জেডআই





