রাজধানীর মিরপুরের রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় পেপসি কোম্পানীর সামনে একটি ট্রাকের সঙ্গে অপর একটি ড্রামট্রাকের সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও দুজন।
বৃহস্পতিবার রাত ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষে আহত চার ট্রাক শ্রমিকদের মধ্যে দুজনকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
তাদের মধ্যে দুজন মারা গেছেন রাতেই। তারা হলেন ট্রাকচালক বাদল (৪৫০), শ্রমিক রফিক (২৬)। সেলিম ও ফয়সাল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি আছেন।
রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর





