বাজেটে মোবাইলের ওপর বাড়তি কর বাতিল করে কলরেট কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে টেলিযোগাযোগ সেবায় অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহার করারও দাবি জানায় সংগঠনটি।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এসময় স্মার্টফোনের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, চক্রবৃদ্ধি হারে করারোপ করা হয় তাতে শতকরা প্রায় ৬৫ শতাংশ গ্রাহককে সরকারি কোষাগারে দিতে হয়। বাজেটে মোবাইল সেবার উপর পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে এত আদায় হবে প্রায় ২ হাজার ৫শ’ কোটি টাকা।

এছাড়া নতুন সিমে ১শ’ টাকা যোগ করার ফলে প্রায় ২শ ৫০ কোটি টাকা এ থেকে সরকার রাজস্ব আহরণ করতে চায়। তাছাড়া অপারেটরদের উৎসাহের উপর ১ দশমিক ২৫ শতাংশ করের বোঝা চাপাবে বলে আমরা মনে করি।

এএস