সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দরগাপাড়া মহল্লা থেকে ৩২০০ পিস ইয়াবাসহ তিন ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ভাইয়েরা হলেন- উপজেলার পৌর এলাকার দরগাপাড়া মহল্লার গোলাম আজমের ছেলে টিপু সুলতান (৩০), নাছিম (৩৫) ও নাজমুল (৪০)।
শাহজাদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহল্লার গোলাম আজমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের বসতঘর থেকে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গোলাম আজমের তিন ছেলেকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি।
কেএইচ





