বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরি ইউনিয়নে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।

এ সময় উপপরিদর্শক (এএসআই) আশরাফ ও কনস্টেবল আনোয়ার নামে দুজন পুলিশ সদস্য এবং ৬ জন সাধারণ মানুষ আহত হন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, রাত একটার দিকে ডাকাতরা হানা দেয়।

খবর পেয়ে পুলিশ সোয়া একটার দিকে অপারেশন শুরু করে। এ সময় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হন। অন্যদিকে ডাকাতদলের ছোড়া গুলিতে দুজন পুলিশসহ ছয়জন আহত হন। এর মধ্যে গুরুতর নয় এমন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, বাঁশখালীর গুনাগরি ডিগ্রি কলেজের পাশে বাবুল মেম্বারের বাড়িতে রাতে ডাকাতের ছররা গুলিতে আহত পাঁচজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন-আবদুল করিম (৩৫), আবদুর রহিম (৩২), মোছাম্মৎ পাখি আকতার (২৮), মোহাম্মদ খালেদ (২৫) ও শাহেদা আকতার (২৮)। তাদের ক্যাজুয়ালিটিসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎধীন রয়েছেন।

এআই