বুধবার (২১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধি এবং তামাক করনীতি সংস্কার’ শীর্ষক জাতীয় সেমিনারে এ দাবি জানানো হয়। ডর্‌প-এর প্রতিষ্ঠাতা ও সিইও এইচএম নোমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আখতারুজ্জামান, যুগ্ম সচিব ও মহাপরিচালক, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল; হোসেইন আলী খন্দকার, সাবেক অতিরিক্ত সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ; এবং আলোচক হিসেবে ছিলেন মুন্সী আলাউদ্দীন আল আজাদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও বিডিআর তদন্ত কমিশনের সদস্য।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডর্‌প-এর উপ নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। তিনি বলেন, সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরের দাম কাছাকাছি হওয়ায় ধূমপায়ীরা নিম্ন স্তরে স্থানান্তর করে ধূমপান চালিয়ে যান। এটি নিরুৎসাহিত করতে নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ এবং উচ্চ স্তরে ১৪০ টাকা ও প্রিমিয়াম স্তরে ১৯০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়াও তিনি জানান:

সিগারেটের খুচরা মূল্যের ওপর ৬৭% সম্পূরক শুল্ক,

১৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং

১% স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বজায় রাখার দাবি জানানো হয়েছে।

অন্যান্য তামাকপণ্যের ক্ষেত্রেও কর বৃদ্ধির সুপারিশ করা হয়:

২৫ শলাকা ফিল্টারবিহীন বিড়ির দাম ২৫ টাকা,

২০ শলাকা ফিল্টারযুক্ত বিড়ির দাম ২০ টাকা,

১০ গ্রাম জর্দার দাম ৫৫ টাকা,

১০ গ্রাম গুলের দাম ৩০ টাকা এবং এসব পণ্যে ৪৫-৬০% পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপের দাবি জানানো হয়।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারুজ্জামান বলেন, “বর্তমানে সিগারেটে চারটি মূল্যস্তর থাকার ফলে করনীতি কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের দামের ব্যবধান কম হওয়ায় ধূমপায়ীরা সহজেই এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তর করতে পারেন। বাজেটে এ দুটি স্তর একীভূত করে মূল্য বাড়ালে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী ধূমপানে নিরুৎসাহিত হবে।”

বিডিআর তদন্ত কমিশনের সদস্য মুন্সী আলাউদ্দীন আল আজাদ বলেন, প্রস্তাবিত করনীতির বাস্তবায়নে ধূমপানের হার ১৫.১% থেকে কমে ১৩.০৩% এ নামবে। এতে:

২৪ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ত্যাগে উৎসাহিত হবে,

১৭ লাখ তরুণ ধূমপান শুরু করা থেকে বিরত থাকবে,

দীর্ঘমেয়াদে প্রায় ১৭ লাখ মানুষের অকাল মৃত্যু প্রতিরোধ সম্ভব হবে,

এবং ২০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হবে, যা গত বছরের তুলনায় ৪৩% বেশি।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে ২০২৫ সালের বিশ্ব তামাকমুক্ত দিবস (WNTD) পুরস্কার পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এনবিআরের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. তারেক হাসান, প্রথম সচিব (কর নীতি)।

এনএইচ