সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলিপাড়ায় অবরোধ চলাকালে আহত ইসমাইল হোসেন (৩৫) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে সংঘর্ষের ঘটনায় আহত হন ইসমাইল। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালে তিনি মারা যান।

নিহত ইসমাইল হোসেন জেলার শাহজাদপুর উপজেলার জংলিদহ গ্রামের শমসের ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড গোলচত্বর থেকে অটোরিকশায় করে উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন ইসমাইল। পথে শ্যামলিপাড়ায় পৌঁছুলে সংঘর্ষের মধ্যে পড়ে যাত্রী ইসমাইল ও চালক আহত হন। মাথায় গুরুতর আঘাত লাগায় ইসমাইলকে প্রথমে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তিনি মারা যান।

জেএ