শনিবার (২০ মে) সকালে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির হল রুমে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বহুমাত্রিক মেধার বিকাশ ঘটাতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, তার সঙ্গে দৃঢ়ভাবে চেষ্টাও করতে হবে। তবেই স্বপ্ন বাস্তবায়িত হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে এবং ফ্যাকাল্টি মেম্বার তাবাসসুম চৌধুরীর সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিউর ট্রেজারার প্রফেসর সামস-উদ দোহা, রেজিস্ট্রার, ডিন, প্রক্টর, মানবসম্পদ বিভাগের পরিচালক, শিক্ষকরা, নতুন ছাত্র-ছাত্রী ও তাদের পিতামাতা, চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ছাত্রছাত্রী এবং ইডিউর কর্মকর্তা-কর্মচারীরা।

এবি