রাজধানীর দারুস সালাম থানার মাজার রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজীব (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ওই এলাকার বাতেননগরের প্রথম কলোনীর একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাজীবের বাবার নাম আবদুল কাদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বিয়ষটি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন আবদুল হালিম জানান, সকালে বাসার পানির পাম্প স্টার্ট করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন রাজীব। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হালিম স্থানীয় একটি কলেজে স্নাতক শ্রেণিতে পড়তেন বলে জানিয়েছেন তিনি।

এমই