চট্টগ্রামের মিরসরাইয়ে একই পরিবারের তিন জনকে গলাকেটে হত্যা করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মোস্তফা সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার নতুন বাজারের ব্যবসায়ি সুফি সাহেবের ছেলে মোস্তফা মিয়া (৭০), তার স্ত্রী জোসনা আক্তার (৫৫) এবং মোস্তাফার ছেলে আহমদ হোসেন (২৫)। তবে এটি ডাকাতি না পরিকল্পিত খুন তা এখনো জানা যায়নি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাতে পারব।

এমবি