মানিকগঞ্জের ঘিওর থেকে ১৫০ পিস ইয়াবাসহ শামিম আহমেদ (২০) নামে এক কলেজছাত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
শামিম ঘিওর উপজেলার বাসুদেবপুর গ্রামের আরফান আলীর ছেলে ও স্থানীয় তেরশ্রী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, শামিম ইয়াবা ব্যবসা চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কেএইচ





