মৌলভীবাজর-৩ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সায়রা মহসিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকেলে মৌলভীবাজার-৩ উপনির্বাচনের আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক তাকে নির্বাচিতের ঘোষণা দেন।

আগামী ৮ ডিসেম্বর সৈয়দ মহসিন আলীর শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

১৪ নভেম্বর বাছাইয়ের দিন পাঁচ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। এজন্য নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

এমআর