জমিসংক্রান্ত বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগেগর এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার ভোর ৫টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইদ্রিস মাঝি (৩৫)। তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার চর একরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। সকাল ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাদ দিয়ে মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দে জানান, দীর্ঘদিন ধরে ইদ্রিসের সঙ্গে তার ফুফাতো ভাই ইকবালের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল।
বৃহস্পতিবার ইকবাল বরিশাল থেকে গ্রামের বাড়িতে এসে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে ইদ্রিকে ঘরে প্রবেশ করে। এ সময় ইকবাল ইদ্রিসকে ধারালো অস্ত্র (দা) এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করেন।
পরে পরিবারের লোকজন ইদ্রিসকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাহমুদ আলী মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হামলাকারী ইকবালকে আটকের প্রস্তুতি চলছে।
এআর





