গাজীপুর খোলাপাড়া এলাকা থেকে এক যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মিঠু (২৮)।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মিঠু স্থানীয় আফসার আলীর ছেলে।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদশক (এসআই) জাকির হোসেন বলেন, নিহত মিঠু মানসিক বিকারগ্রস্থ ছিল বলে জানা গেছে।
শুক্রবার দিনগত রাতে সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায় সে। শনিবার সকালে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে প্যাচানো বিবস্ত্র মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





