চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মমতাজ আলী (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মমতাজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। মমতাজ সীতাকুণ্ড উপজেলার মো. ইদ্রিসের ছেলে। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, চেক প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে গত জানুয়ারিতে তিনি কারাগারে যান।
মাসুম/জেড