দেশব্যাপী চলমান সন্ত্রাস-নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে টানা অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।

দেশব্যাপী চলমান নাশকতা ও সহিংসতার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ শাহবাগে মঙ্গলবার বিকেল ৩টা থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ আবুল বারাকাত, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নারী নেত্রী খুশি কবির, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী, অধ্যাপক মেজবাহ কামাল প্রমুখ।

এসএইচ