বন্যার কারণে হঠাৎ রাজধানীর বাজারগুলোতে বেড়ে যায়া সব ধরনের সবজির দাম। গত কয়েক সপ্তাহের মতো সবজির দাম নতুন করে বাড়েনি এই সপ্তাহে।
শুক্রবার (০২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যার পানি বাড়ারসঙ্গে সঙ্গে সবজির দামও বাড়া শুরু করেছিল। তবে পানি নেমে গেলে কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। তবে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। যদিও ক্রেতাদের অভিযোগ সব কিছুর দামই বেশি। অপরদিকে বিক্রেতাদের দাবি দাম স্বাভাবিক।
রাজধানীর রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজারে গত কয়েক সপ্তাহের মতো এখনও সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো। যে কাঁচা মরিচের দাম ছিলো ২০০টাকা এখন তা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা। বাজারভেদে পাকা টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০টাকা কেজি, গাজর ৮০ থেকে ১০০টাকা কেজি।
আর শসা ৬০ থেকে ৮০টাকা কেজি বিক্রি হচ্ছে। ৩০টাকা কেজি থেকে বেগুনের দাম এক লাফে ৮০টাকায় পৌঁছে। বাজারভেদে গত সপ্তাহের মতো বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০টাকা কেজি।
করলা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০টাকা কেজি, ঝিঙা, ঢেঁড়স, শিম ৫০ থেকে ৭০টাকা কেজি। কাকরোল ৫০ থেকে ৬০টাকা, পটল ৪০ থেকে ৫০টাকা কেজি।
অপরিবর্তিত থাকা আরও সবজির মধ্যে রয়েছে, পেঁপে ৩০ থেকে ৪০টাকা কেজি, বরবটির ৬০ থেকে ৭০টাকা কেজি, কচুর লতি ৫০ থেকে ৬০টাকা কেজি, লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০টাকা।
কারওয়ার বাজারে এখন ঢেঁড়স, চিচিঙ্গা, কচুমুখির, মত সবজি বিক্রি হচ্ছে- ৩০ থেকে ৪০ টাকায়। পুঁইশাকের আঁটি ২০ টাকা, লালশাক ১০ টাকা। ক্রেতারা বেশি বললেও বিক্রেতারা বলছে বরাবরের মতই স্বাভাবিক। নদীর ছোট চিংড়ি ৬০০ টাকা, কাচকি ও শিং মাছ ৮০০টাকা, ছোট রুই ৩০০ থেকে ৩৫০টাকা কেজি।
কিছুটা কমেছে ইলিশের দাম। যে ইলিশের দাম ১৫০০ টাকা ছিলো সেটা এখন ১২০০ টাকা, ১২০০ টাকা দামের ইলিশ এখন ১০০০ টাকা কেজি।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দাম বেড়েছে দারচিনি ও এলাচের দাম। পেঁয়াজ ৪০ থেকে ৪৫ ও রসুন ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
গরু ও খাসির মাংসের দাম আগের মতই।তবে ব্রয়লার, কক ও দেশি মুরগির দাম কিছুটা বেড়েছে।
এমবি





