বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ভাটারার ১০০ ফিট সাঈদনগর এলাকার নিজস্ব ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্বামী আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৪৮)।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, আজ সকালে ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।
তিনি বলেন, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতির মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হয়েছে।
এনএইচ





