জধানীর দক্ষিণখানের ফায়েদাবাদ এলাকায় লিটন গাজী (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে এলাকার আদম আলী মার্কেটের পাশে নান্না মিয়ার বাড়িতে থাকতো।
 তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জের বামনগর এলাকায়।শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ জানান, খবর পেয়ে ওই বাড়ির একটি কক্ষ থেকে লিটনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে এটি আত্মহত্যা না পরিকল্পিত কোন হত্যা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না।ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]