ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভবন ২ এর সামনে থেকে দুই শিশুকে উদ্ধার করেছে ক্যাম্প পুলিশ। রোববার এ ঘটনা ঘটে।
ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল জানান, হাসপাতালের সামনে সন্দেহভাজন কয়েকজন ঘোরাফেরা করছিলো। প্রত্যক্ষদর্শীরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এসময় শিশু দুটি কেঁদে জানায় নানীর সাথে রাগ করে তারা ঢাকায় চলে এসেছে। পরে পুলিশের এসে তাদের শাহবাগ থানায় নিয়ে যায়।
এরা হলো রোমান (৮), পিতা আবদুল , মা নুরুন নাহার, গ্রাম মধ্যচর রমনি মোহন, লক্ষীপুর। আপরজন রাব্বি (৮), পিতা শাহজাহান, মা রিপন বেগম। তারা দুইজন স্থানীয় মাতবর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এবং আপন খালাতো ভাই বলে পুলিশকে জানিয়েছে।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





