রাজধানীর কারওয়ান বাজার এফডিসি এলাকায় অভিযান চালিয়ে রোববার সকালে প্রায় ৮৩ মণ জাটকা ইলিশসহ দু'জনকে আটক করেছে র‌্যাব-৩।

র‍্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, সকালে কারওয়ান বাজার এফডিসি এলাকায় অভিযান চালিয়ে তিন টন (সাড়ে বিরাশি মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় দু'জনকে আটক করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

এআর