মেহেরপুর জেলায় বিভিন্ন স্হানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত নয় আসামিকে গ্রেফতার করেছে ।

সোমবার দিনগত রাতে জেলা সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ এঅভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলার দুই, সিআর মামলার ছয় ও নিয়মিত মামলার এক আসামি রয়েছেন।

পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, গাংনী থানার ওসি আকরাম হোসেন ও মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন নিজ নিজ থানার অভিযানে নেতৃত্ব দেন।

সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হচ্ছে।

 

এইচ ই