পিকআপভ্যান উল্টে এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপ-পরিদর্শক শহীদ, সদস্য নাজমুল, দিলীপ, সাইফুল্লাহ ও মাসুদ রানা। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদর থানার ওসি জানান, চুয়াডাঙ্গা জেলা পুলিশের উপ-পরিদর্শকসহ ৫ জন সদস্য চুয়াডাঙ্গা থেকে পুলিশ পিকআপভ্যানে ঝিনাইদহে আসছিল।

রাত সাড়ে ৯ টার দিকে তারা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বিটিভি রিলে সেন্টারের সামনে পৌঁছালে পিকআপভ্যানের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকসহ ৫ পুলিশ সদস্য আহত হয়।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা জেলায় নিজ কর্মস্থলে পাঠানো হয়েছে।

এআর