গাইবান্ধার ফুলছড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামার মারপিটের আঘাতে আহত ভাগ্নে সবুর উদ্দিনের (৩৬) মৃত্যু হয়েছে।
জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সে মারা যায়। এর আগে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডির চর এলাকায় বুধবার সন্ধ্যায় মারপিটের ঘটনা ঘটে।
সবুর উদ্দিন হরিচন্ডিরচরের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় মামা আব্দুল কুদ্দুস (৫০) ও পাশান আলী (৩০) নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, সবুরের সঙ্গে তার মামা কেশমত মন্ডলের ছেলে মহিবার ও কুদ্দুসের জমি নিয়ে বিরোধ চলছিল।
বুধবার বিকেলে সবুর ওই জমিতে ভূট্টা লাগানোর জন্য যায়। এ সময় তার মামা মহিবর ও কুদ্দুস সবুরকে বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এসময় মামা মহিবার ও কুদ্দুস সবুর উদ্দিনের বেধরক হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এতে সবুর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রুবেল/এসএম





