লক্ষ্মীপুরে মাদক বিরোধী অভিযানে ছাত্রলীগ নেতাসহ ৪৯জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৩০ মে) দুপুর পর্যন্ত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, কমলনগর ও রামগতি থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জেলার অন্যতম মাদক ব্যবসায়ী মো.কামাল হোসেন ওরফে টিংকু কামাল, সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান উদ্দিন ভূইয়া, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন, নাছির চৌধুরী মাজেদ ও সৈয়দ নুরুল আলম টিটুসহ ৪৯জন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগ মাদক ব্যবসায়ী স্বরাষ্টমন্ত্রনালয় ও পুলিশ হেডকোয়ার্টারসের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। মাদক নিমূল না হওয়া পযর্ন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আলমগীর হোসেন/এসএম