মাদকাসক্ত ছেলে নুরুল ইসলামকে (২০) পুলিশে ধরিয়ে দিলেন বাবা শহিদ মোল্লা। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। এ সময় অপর এক মাদক বিক্রেতাকেও একই ধরনের সাজা দেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকার ধামরাইয়ে  এ ঘটনা ঘটে।

চন্দ্রাইল এলাকার স্থানীয় শহিদ মোল্লা জানান, কয়েক বছর ধরে তার ছেলে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা সেবন করে আসছিল।

মাদকের টাকা জোগাড় করতে মা-বোনের গহনা, খাট ও সংসারের হাড়ি-পাতিল বিক্রিও করেছে নুরুল ইসলাম। এমনকি তার পরিবারের সবাইকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিতো।

সে এলাকায় খারাপ কাজ করতো। এতে অতিষ্ট হয়ে মঙ্গলবার থানা পুলিশকে খবর দিয়ে তার ছেলেকে ধরিয়ে দেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম ছয় মাসের সাজা দেন।

এছাড়া পৌরসভার আইঙ্গন মহল্লার মেহের আলীর ছেলে আজাদকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে ধরে পুলিশ। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাকেও একই আদালত ছয় মাসের সাজা দেন।

এমকে