সাভারে পাইপগানসহ রিপন (২৬) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা।
রোববার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর মাসুদুর রহমান জানান, বিকেলে ঝাউচর গ্রামের একটি দোকানে অস্ত্র বেচা-কেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাইনগানসহ রিপনকে আটক করা হয়।
তাকে সাভার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এসটি





