প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে ৪ শিক্ষার্থীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাউছুল আজমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

অভিযান চলাকালে জুয়েল নামের ২ শিক্ষার্থীকে ৫০ টাকা করে ১০০ টাকা, দিদার ও সজীবকে ১০০ টাকা করে অর্থদন্ড করা হয়।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ