বগুড়ার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ১০১ জনকে আটক করেছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশের তথ্যমতে, বগুড়া সদর থানায় ৪০ জন, সোনাতলা থানায় ৩ জন, গাবতলী মডেল থানায় ৫ জন, সারিয়াকান্দি থানায় ১ জন, ধুনট থানায় ৬ জন, শেরপুর থানায় ৫ জন, নন্দীগ্রাম থানায় ৫ জন,
দুপচাঁচিয়া থানায় ৬ জন, আদমদিঘি থানায় ৮ জন, কাহালু থানায় ৩ জন, শাজাহানপুর থানায় ৯ জন, শিবগঞ্জ থানায় ৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।
বগুড়া সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, এদের মধ্যে তিনজন জামায়াত-শিবিরকর্মী রয়েছে। আটকরা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এআর





