ময়মনসিংহের গৌরীপুরে কালা শাহ ফকির (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ।
শনিবার (৩০ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার মইলাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- নিজাম উদ্দিন (২৪) ও মাসুদ (২২)
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করে স্থানীয় এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করেছে।
ওএফ





