করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৪৪ জন।
একইদিনে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৭৩ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২২৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ ও ১৬হাজার ৩৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৭ লাখ ২৯ হাজার ৫৮০টি।
এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৭৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক শূন্য ৮৮ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৪৬ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত মোট মৃত্যু ৬ হাজার ৫৪৪ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ২৪ জন (৭৬ দশমিক ৭৭ শতাংশ) ও নারী ১ হাজার ৫২০ জন (২৩ দশমিক শূন্য ২৩ শতাংশ)।
২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ৭ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন রয়েছেন।
এমবি





