প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় নির্বাচনী প্রচার শেষ হয়েছে গতকাল শনিবার। এদিন ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।

প্রথম ধাপে এসব পৌরসভায় আগামীকাল (২৮ ডিসেম্বর) সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২২ নভেম্বর এসব পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে।

ইসি জানিয়েছে, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ রোববার সব কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে যাবে। ভোট ও ভোটারের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভোটাররা যেন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যান সেই আহ্বান জানিয়েছে ইসি।

ইসি আরও জানায়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভা, রাজশাহীর পুটিয়া ও কাটাখালি, সিরাজগঞ্জের শাহাজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্ঠিয়ার খোকসা, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালির কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ,

ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভা, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগেঞ্জর দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমবি