লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী, কম্পিউটার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকালে এডিপি’র অর্থায়নে উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সৈয়দ এনামুল কবির, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, পিআইও ফেরদৌস আহম্মেদ, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ, ও সি রেজাউল করিম প্রমুখ।

এমই/নুরনবী