সাতক্ষীরায় ছয় হাজার পিস ইয়াবাসহ ইবাদুল ইসলাম (৩০) নামে এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এ সময় তার ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (২৪ জুন) রাতে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা ইউনিয়নের মাই চম্পার দরগাহ মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার দারবাস্তিয়া গ্রামের মোমিন আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাতক্ষীরা-যশোর সড়কের মাই চম্পার দরগাহ মোড়ে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে। এ সময় চালকের বসার স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয় হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এমআর