নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পালিত হলো উৎসব। সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

নাহিদা হাবিবা বলেন, অত্র বিদ্যালয় ৫০ বছরে যতটুকু অর্জন ততটুকু ইতিহাস হয়ে থাকবে।

ভবিষ্যতে এই বিদ্যালয়ে যারা অধ্যয়ন করবে তাদের পড়াশুনার মান ভালো হবে। এসময় তিনি সকল ছাত্র-ছাত্রী ও অতিথীবৃন্দকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বেগমগঞ্জ সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ঊষা রঞ্জন পাল।

চৌমুহনী পৌর সভার মেয়রআক্তার হোসেন ফয়সলঅতিথীর বক্তৃতায় বলেন- আজকের একজন ছাত্র যেমনি আগামীর দেশ গড়ার সু-নাগরিক, তেমনি একজন খেলোয়াড় আগামি দিনে একজন ক্রিড়াবিদ।

এছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপুটি রেজিস্টার জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বক্তৃতা করেন।

অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, আবুল বাশার, নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের এসডিও আবদুর রব, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় এলমোনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শামছুদ্দীন প্রমুখ।

বিদ্যালয় শিক্ষার্থী চাঁদনী, শান্তাসহ বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সব শেষে ক্রিড়া অনুষ্ঠানের ৩৭টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ভূপাল দাস, ও সার্বিক সহযোগিতায় ছিলেন, শিক্ষকবৃন্দ।

 

এমকে