অনৈতিক কর্মকাণ্ডের ধারণ করা গোপনে ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দেহ ব্যবসায় বাধ্য করায় মুন্সীগঞ্জে তিন তরুনীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলো- ইকরাম হোসেন (২৪), আমেনা আক্তার (১৮), কনক (১৯), রজনী আক্তার (১৭)।
এদিকে অসামাজিক কর্মকাণ্ডের দৃশ্য গোপনে ভিডিও করার ঘটনা ও আটকের খবর দুপুরে ছড়িয়ে পড়ায় মুন্সীগঞ্জ শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, জুন মাসে অনৈতিক কর্মকাণ্ড গোপনে ভিডিও চিত্র গ্রহণের স্বীকার হয় মৌসুমী আক্তার (১৭) নামের এক তরুণী। পরে এ ভিডিও চিত্র ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে দেহ ব্যবসা করতে বাধ্য করে চক্রটি।
এতে বাধ্য হয়ে ওই তরুণীর বড় বোন দুলালী বেগম বাদী হয়ে সদর থানায় ৪ জনকে আসামি করে মামলা রুজু করেন।
সদর থানার ডিউটি অফিসার ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেএইচ





