নকল নবীশদের স্কেলভুক্ত করা, তাদের বকেয়া পারিশ্রমিক বিল পরিশোধ এবং বিভিন্ন অনিয়ম বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা রেজিস্ট্রার অফিসের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তারা।

সোমবার দুপুরে নকল নবিশ এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রবীণ নকল নবীশ ও জেলা নকল নবীশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জোব্বার সরকার, মোজাফ্ফর হোসেন দুলু, রবিউল ইসলাম, সৈয়দ রায়হানুল হক রবার্ট, শামসুজ্জোহা টিটু, নাছরিন আকতার, ফৌজিয়া আকতার, মামুন চৌধুরী, মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জরুরী ভিত্তিতে এক্সটা মোহরার (নকল নবীশদের) চাকুরী স্থায়ীকরন, তাদের বকেয়া পারিশ্রমিক বিল পরিশোধ ও বিভিন্ন অনিয়ম বন্ধের দাবি জানান।

জেডআই