মাদারীপুরের কালকিনির পাথুরিয়া পার এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বাসটি মাদারীপুর থেকে বরিশালে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি যাচ্ছিল বরিশাল থেকে কাওড়াকান্দিতে। পথিমধ্যে পাথুরিয়া পারে এলে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

কালকিনি থানার অফিসার ইন চার্জ (ওসি) কৃপা সিন্ধু বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ