ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসারের লুব্রিক্যাট ওয়েল নিঃস্বরণ অব্যাহত রেখেই ঝুঁকিপূর্ণ অবস্থায় গত ১ ফেব্রুয়ারি ইউরিয়া সার উৎপাদন চালু করা হয়। টানা গত ২১ দিন উত্পাদন চালু থাকার পর রোববার সকালে একই প্লান্টের একটি প্রাইমারি রিফর্মার টিউব ফেটে ফের সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, কারখানার অ্যামোনিয়া প্লান্টের প্রাইমারি রিফর্মার টিউব ফেটে সকাল নয়টা থেকে ইউরিয়া সার উত্পাদন বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত কাজ শেষ করে কারখানাটি ফের উত্পাদনে ফেরাতে কমপক্ষে ৮/৯দিন সময় লাগতে পারে।
এদিকে চলতি অর্থবছরে বিসিআইসি থেকে কারখানাকে এক লাখ ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উত্পাদনের লক্ষ্যমাত্রা পূর্ণ নির্ধারণ করে দেয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ চলতি আর্থ বছরের গত ৮ মাসে প্রায় এক লাখ টন ইউরিয়া সার উত্পাদন করতে সক্ষম হয়েছে। ফলে গ্যাস সরবরাহ বন্ধ করা না হলে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আর কোনো আশঙ্কা নেই।
এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী মো. ওমর খৈয়াম জানান, অ্যামোনিয়া প্লান্টের একটি প্রাইমারি রিফর্মার টিউব ফেটে উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা ঠান্ডা হওয়ার পর মেরামত কাজ শুরু হবে এবং উত্পাদনে আসতে ৮/৯ দিনতো লাগতে পারে।
জেআই





