সাতক্ষীরার তালা উপজেলায় জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুজনশাহা বাজার থেকে তালা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুল কাইয়ুম (৩২), মো. আব্দুল হাই (৪৫), রবিউল ইসলাম (৩৫), শরিফুল ইসলাম (২৫), হাসেম আলি (৩০), শাহিনুর ইসলাম সরদার (৩৭), মো. আহাদ সরদার (২৪), আলি হোসেন খাঁ (৪৫), শাওন শেখ (১৮), তবিবুর রহমান (২০), তানভির হোসেন (১৯), রিপন (১৯), জাহিদুল ইসলাম (২১), রহমান সরদার (২১), আব্দুর রউফ (৩৫) ও আবু রায়হান (৩৪)।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া জানান, তারা একত্রিত হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের গ্রেপ্তার করা হয়।

এমবিএইচ