প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় পুলিশ সদর দফতরে হেল্প ডেক্স খোলা হয়েছে, যেখানে ফোন করে যে কোন ধরণের সহায়তা নিতে পারবেন প্রবাসীরা।

সোমবার দুপুরে পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

তিনি বলেন, প্রায় ৮০ লক্ষ বাংলাদেশী প্রবাসে রয়েছেন। তারা বিভিন্ন সময় নানা সমস্যায় পড়েন। তাদের সমস্যা সমাধানকল্পে পুলিশ সদর দফতরে খোলা হয়েছে প্রবাসী হেল্প ডেস্ক। ই-মেইল ঠিকানা ও মোবাইল নাম্বারও রয়েছে। প্রবাসীরা ই-মেইল ও মোবাইলে যোগাযোগ করে অভিযোগ কিংবা সহায়তা চাইতে পারবেন।

তিনি বলেন, প্রবাসিরা তাদের পরিশ্রমের টাকা দেশে পাঠান। তাদের পাঠানো টাকায় রেমিটেন্স বাড়ে বাংলাদেশের। অথচ তারা বিভিন্ন সময় নানা সমস্যায় পড়েন। তারা দেশে এসেও নানা সমস্যায় পড়েন। তা আমরা খেয়াল করি না।

তিনি বলেন, ই-মেইল [email protected], এবং মোবাইল ০১৭৬৯৬৯০০১৯। এখানে যোগাযোগ করে যে কোনো প্রবাসী বাংলাদেশী সহযোগী নিতে পারবেন পুলিশের।

শুধু তাই নয়, জেলা শহর গুলোতেও যেন প্রবাসীরা পুলিশী সহযোগীতা পান সেজন্য পুলিশ সুপারদেরকেও সহযোগীতার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এমআর/এসএইচ