কুয়াকাটার মহিপুর থানা পুলিশ, রুবেল (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করলে সাথে থাকা ২০পিস ইয়াবা গিলে খেয়ে ফেলেছে যুবকটি । বুধবার বিকেল তিনটার দিকে এঘটনা ঘটে।
মহিপুর থানার এসআই কামাল জানান, ইয়াবা সেবনে আসক্ত রুবেল মহিপুর থানার পুরাতন মহিপুর এলাকা থেকে বিপুল সংখ্যক ইয়াবা বহন করে মহিপুর বন্দরের দিকে আসছিল। এমন খবরে পুলিশ তার পিছু নিয়ে মহিপুরের কাঁচাবাজর এলাকায় এলে পুলিশ রুবেলকে ইয়াবাসহ আটকের চেষ্টা চালায়। ব্যাপক ধস্তাধস্তির এক পর্যায়ে রুবেল বেশ কিছু ইয়াবা মুখেপুড়ে চিবিয়ে খেয়ে ফেলে।
এ সময় রুবেলকে বহনকারী মটর সাইকেল চালক লোকমান আরো দুই’শ পিচ ইয়াবাসহ পালিয়ে যায় বলে ডিএসবি সুত্রে জানা যায়।
পুলিশ এ সময় রুবেলকে আটক করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসে।
রুবেল চিকিৎসকদের জানিয়েছে, সে পুলিশের হাতে আটকের সময় ২০ পিস ইয়াবা গিলে খেয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রুবেল সুস্থ রয়েছে।
আটক হওয়া রুবেল মহিপুর বন্দরের কাপড় ব্যবসায়ী হাজী আ: মালেক তালুকদারের ছেলে। রুবেল ঢাকায় ছাত্রদলের ক্যাডার হিসেবে কাজ করে বলে স্থাণীয় সূত্রে জানা যায়।
মহিপুর থানার ওসি মাকসুদুর রহমান রুবেলকে আটকের কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আপাতত চিকিৎসা করানো হয়েছে। রুবেলের বিরুদ্ধে ইয়াবা বহন ও সেবনের দায়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এমআইএস





