সৌদিআরবের অন্যতম ব্যস্ত শহর জেদ্দার খালাগা খোদার মার্কেট থেকে খোলাবাজারে ইফতারি বিক্রির অপরাধে সৌদিআরবে সাত বাংলাদেশিকে আটক করা হয়।

রমজানেজনস্বাস্থ্য নিশ্চিত করতে মাঠে থাকা একটি বিশেষ টিম তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, দেলোয়ার, আবদুল মান্নান, রমজান আলী, সোহাগ, নুরহোসেন, আলমাস ও সোলাইমান।

মার্কেটের ব্যবসায়ী সাইফুর সাংবাদিকদের জানিয়েছেন, ১৫ বছরের ঐতিহ্যবাহী এই বাজারে দোকানদাররা দোকানের সামনে বিভিন্ন ইফতারসামগ্রী রেখে বিক্রি করে।

বিগত বছরগুলোতে কোনো রকমের অভিযান চালানো হয়নি।কিন্তু এবারই প্রথম এমন অভিযান চালানো হয়েছে। এবং ইফতারের ঠিক আগ মুহূর্তেএই গ্রেফতার অভিযান চালানো হয়।

আটককৃত ৭ জনের মধ্যে ছয় জনকে জরিমানাকরে ছেড়ে দেয়া হলেও আলমাস নামের একজনকে ছাড়েনি।

উল্লেখ্যে, রমজানের আগেজনস্বাস্থ্য ইস্যুগুলোতে ব্যাপক প্রচারণার পাশাপাশি বেশ কিছু কঠোর কর্মসূচিহাতে নিয়েছে সৌদি আরবের বিভিন্ন সিটি কৃর্তৃপক্ষ।

কর্মসূচির অংশ হিসেবেখাদ্যের মান নিশ্চিত করতে ইফতার সামগ্রী বিক্রি করা হয় এমন দোকানগুলোতেনিয়মিত অভিযানের ঘোষণা দেয়া হয়েছিল।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর