চলমান সঙ্কট এক সময় থাকবে না। বাঙালি জানে কখন ঘুরে দাঁড়াতে হয়, সবাইকে সঙ্গে নিয়ে নিশ্চয় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা হবে।

শনিবার মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সকাল ১০টায় তিনি র‌্যাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বেনজীর আহমেদ বলেন, আজকের দিনকে ঘিরে অনেকের মনে অনেক আশঙ্কা ছিল। কিন্তু বাঙালি জাতি শান্তিপূর্ণভাবেই দিনটি উদযাপন করছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। সেই থেকে সারা বিশ্বে দিনটি একযোগে উদযাপিত হচ্ছে।
ইআর