নারী উন্নয়ন ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অধ্যাপক মমতাজ বেগম এবং গোলাপ বানুকে রোকেয়া পদক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

 

পদক পাওয়া নারী পুনর্বাসন বোর্ডের সদস্য হিসেবে মমতাজ বেগম মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নির্যাতিত নারীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অন্য পদক পাওয়া গোলাপ বানুর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সমবায় সমিতির মাধ্যমে তিনি নারীর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখেন।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তিনি জানান, ১৯৭৫ সাল থেকে এ পর্যন্ত ৩৫ জন নারীকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

নারী শিক্ষার বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠা, নারী উন্নয়ন এবং অসহায় ও দারিদ্র্য নারীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই দুই কীর্তিমান নারীকে  রোকেয়া পদক দেওয়া হল। উল্লেখ্য, প্রতি বছরই এক্ষেত্রে অবদানের জন্য দুইজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে এ পুরস্কার দেওয়া হয়।

এএইচ