একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাতিল হওয়ার বিরুদ্ধে প্রার্থীদের করা তিনদিনের আপিলের শুনানি ও নিষ্পত্তি আজ শেষ দিনের মতো শুরু হয়েছে।
আজ শনিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ১১ তলায় এ লক্ষ্যে গঠিত এজলাসে আপিল আবেদনের শুনানি শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ বিচারকদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ মোট ১৩৩ প্রার্থীর আপিল আবেদনের শুনানি হবে। এদের মধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, কাদের সিদ্দিকী ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আপিল আবেদনও রয়েছে।
এরই মধ্যে শুনানিতে প্রার্থিতা বৈধ হয়েছে যাদের-
জামালপুর-৩ নঈম জাহাঙ্গীর, নেত্রকোনা-১ আব্দুল কাঈয়ুম খান, ময়মনসিংহ-১ এ কে এম লুৎফর রহমান, ময়মনসিংহ-৬ চৌধুরী মুহাম্মদ ইসহাক, চাঁদপুর-৪ জেড খান মো.রিয়াজউদ্দিন, চট্টগ্রাম-৫ মো.নাসির উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলার মামাচিং, ব্রহ্মনবাড়িয়া-৩ সৈয়দ মাহমুদিল হক, চট্টগ্রাম-৮ এম মোরশেদ খান, রাজশাহী-৫, মো:আবু বকর সিদ্দিক, রাজশাহী-৬ মো: আবু সাঈদ চান, জয়পুরহাট-১ আলেয়া বেগম, রাজশাহীর-১ মজিবুর রহমান, যশোর-৫ মো: ইবাদুল খালাসী, কুষ্টিয়া-৪ মো: তছির উদ্দিন, ঝিনাইদাহ-২ আবু তালেব সেলীম, যশোর-১ মো: সাজেদুর রহমান, ঝিনাইদাহ-২ মশিউর রহমান, যশোর-৫ রবিউল ইসলাম, মানিকগঞ্জ-৩
যাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন-
নেত্রকোনা-১ এরশাদুর রহমান, ময়মনসিংহ-৪ কামরুল ইসলাম মো. ওয়ালিন,ময়মনসিংহ-৭ এম এ রাজ্জাক খান, ময়মনসিংহ-৯ আলমগীর, নেত্রকোনা-৪ মো. জাকির হোসেন ও শফী আহমেদ, জামালপুর-৩ মো. মাসুম বিল্লাহ, জামালপুর-৫ ইঞ্জি. মোহাম্মদ বিল্লাহ, ময়মনসিংহ-১১ এস এম আসরাফুল হক, ময়মনসিংহ-৩ মো. সামীউল আলম, কুমিল্লা-৩ আহসানুল আলম কিশোর, কুমিল্লা-১০ মো. রুহুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১১ মাওলানা আবু সাইদ, ফেনী-৩ আনোয়ারুল কবীর, নোয়াখালী-৩ আফতাব উদ্দিন, ব্রাক্ষনবাড়িয়া-৩ জামাল রানা,কুমিল্লা-৪ ইরফানুল হক সরকার, নোয়াখালী-৩ মো: আবু বকর সিদ্দিক, বান্দরবান ডানাই দ্রু নেলী, ব্রাহ্মনবাড়িয়া-৩ মো:ওমর ইউসুফ, যশোর-৪ লিটন মোল্লা, চুয়াডাঙ্গা-১ মোছাঃ মেরিনা আক্তার, কিশোরগঞ্জ-১ মোঃ ইউসুফ
সাইফুল্লাহ মাসুম/জেড
জেড





