গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত দু'দিনে পৃথক ঘটনায় পাঁচজন নিহত এবং কমপক্ষে দশ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে বৈঠাখালি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৩জন।
নিহতরা হলেন, দুর্গাপুর গ্রামের আসিব আলী কন্যা আলেয়া বেগম (৩০) ও গোপিনাথপুর গ্রামের সবা শেখের পুত্র শাহজাহান মিয়া (৪০) ঘটনাস্থলে নিহত হন। খলসী করতোয়া নদী থেকে ইসরাফিল (৪৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে নলডাঙ্গা গোবন্দিপুর গ্রামের রেজাউল করিমের কন্যা রুমি(১৩) ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
একই দিন রাতে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকের হেলপার আতিয়ার রহমান (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক সম্রাট ফুল মিয়া মাস্টার ওরফে লম্ব ফুলকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার ভোরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোকলেছুর রহমান ভোরে অভিযান চালিয়ে চন্ডিপুরের ধুনন্দীয়ার ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক আসামী ছিলেন।
এমআর





