রাজধানীর মৌচাক মার্কেটে অগ্নিকাণ্ড, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

আজ সোমবার বিকেল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

আগুন লাগার কারণ এবং এতে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 

এমবি