সদর উপজেলার বিন্নিগাঁও গ্রাম থেকে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ খালেদ মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টায় সদর মডেল থানায় এক প্রেসব্রিফিংয়ে মৌলভীবাজার সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সিরাজুল হুদা সাংবাদিকদের জানান, আটক খালেদ অনেকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ফেনসিডিল, হেরোইন, গাঁজা ইত্যাদি ব্যবসা করে আসছিল। এতে করে উঠতি যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ মঙ্গলবার সকাল ৬টার দিকে আপার কাগাবলা ইউনিয়নের বিন্নিগাঁও থেকে ফেনসিডিলসহ তাকে আটক করে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে এসএসপি জানান।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই