আদিবাসীদের মধ্যে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা উইকেচিং বীর বিক্রম ৮৭ বছর বয়সে মৃতু্ বরণ করেছেন। উইকেচিং বীর বিক্রমের ছেলে বাবুল মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। ‍

শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

বাবুল মারমা জানান, মুক্তিযোদ্ধা ইউকেচিংকে বান্দরবানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে কখন তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বুধবার (২৪ জুলাই) নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বান্দরবান সদর হাসপতালে ভর্তি হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

চিকি‍ৎসকরা জানান, মুক্তিযোদ্ধা ইউকেচিংয়ের ব্রেইন স্ট্রোক করেছে। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস রোগে ভুগছিলেন।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর